Posts

Showing posts from November, 2026

আবারো বেরিয়ে এলো পরীমনির….See more

Image
   বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় এসেছেন বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনি। তাঁকে নিয়ে ট্রোল করতে গিয়ে অনেকেই মন্তব্য করেন, সিনেমার চেয়ে তাঁর স্বামীর সংখ্যাই নাকি বেশি। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে চলচ্চিত্র জগতে নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। তবে তাঁর ব্যক্তিগত জীবন, একাধিক বিয়ে ও সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় এসেছেন পরীমনি। তাঁর সর্বশেষ স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁদের সম্পর্ক নিয়ে নানা সময়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি একটি মামলাসংক্রান্ত বিষয়ে আদালতে গিয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পরীমনি। একপর্যায়ে মেজাজ হারিয়ে সাংবাদিকদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। তাঁর এমন আচরণ ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

ব্রেকিং... আ'লীগ নেতা হাসান মাহমুদ গ্রেফতার

  যশোরের শার্শা উপজেলার বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— বেনাপোল পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে হাসান মাহমুদ ওরফে প্রিন্স (৪৩)। তিনি পোড়াবাড়ি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সাদীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজাজ আহমেদ (২১)। তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শিকড়ী পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান মিলন (৪০)। তিনি আওয়ামী লীগের সক্রিয় সদস্য। এ ছাড়া শিকড়ী মধ্যপাড়া গ্রামের চান্দ আলীর ছেলে মশিউর রহমান (৪২)। যিনি পুটখালী ইউনিয়নের ৭ নম্বর শিকড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।   পুলিশ জানিয়েছে, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চার জনকে বুধবার দুপুরে পুলিশি পাহারায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।

ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট...see more

Image
   সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে সোমবার (১৯ অক্টোবর) মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি দিয়ে পোস্ট করেছেন। নুসরাত খানের দেওয়া পোস্টের বাংলা অর্থ, ‘ক্ষমতাকে সঠিকভাবে বুঝলে দেখা যায়, এটি মূলত কোনো লক্ষ্য অর্জনের সামর্থ্য ছাড়া আর কিছুই নয়। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা হলো সেই শক্তি’